বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামে গতকাল শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তসলিম মিয়া (৪০) ও তাঁর চাচাতো বোন মর্জিনা বেগমের (৩০) মৃত্যু হয়েছে। নিহত তসলিম মিয়া ওই গ্রামের মফিজল মিয়ার ছেলে ও একই গ্রামের মর্জিনা বেগম মজিবর রহমানের মেয়ে। দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কবীর জানান, শনিবার সকালে তসলিম ও মর্জিনা বাড়িসংলগ্ন জমিতে ধান কাটতে যান। এ সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।