বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মিয়া (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুজন আহত হয়েছেন। উপজেলার মেম্বারপাড়া গ্রামে গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেম্বারপাড়া গ্রামের তারা মিয়ার বসতঘরে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ লাগানো ছিল। গতকাল ঘর মেরামত করতে গিয়ে হঠাৎ করেই তারা মিয়া সংযোগ তারের সঙ্গে আটকে যান। সঙ্গে সঙ্গে প্রতিবেশী লোকজন ছুটে এসে হামিদুল ইসলাম (৬০) ও মিনারুল ইসলামকে (৩৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তারা মিয়াকে মৃত্য ঘোষণা করেন।