বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের নাম জাহেদুল ইসলাম (৩২)। তিনি উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সকালে জাহেদুল ইসলাম প্রতিবেশী মোসলেম আলীর বাড়ি নির্মাণের কাজ করছিলেন। তবে পুরোনো ঘরের টিনের চালের সঙ্গে বিদ্যুতের তার থাকায় গোটা চালই বিদ্যুতায়িত হয়। সকাল সাড়ে ১০টায় অসাবধানতাবশত টিনের চালে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানেই তাঁর মৃত্যু হয়।