বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কলেজপাড় মহল্লায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমন মুন্সী (২২) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। তিনি ভাঙ্গা পৌরসভার দাঁড়িয়ার মাঠ এলাকার ডাবলিউ মুন্সীর ছেলে। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, রুমন কলেজপাড় মহল্লার শওকত মিয়ার বাড়িতে কাজ করছিলেন। বিদ্যুতের তার টেনে আলো জ্বেলে কাজ করার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর অফিস