বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামে গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব মিয়া (১১) নামের একজনের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের সাহিদুল ইসলামের ছেলে। পরিবার সূত্র জানায়, সজীবের মা বৃহস্পতিবার রাতে শেয়াল মারার জন্য বাড়ি-সংলগ্ন মুরগির খামারের পাশে বিদ্যুৎ-সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। সজীব গতকাল সকাল আটটার দিকে মুরগির খামারের পাশ দিয়ে বাজারে যাচ্ছিল। এ সময় ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।