বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী উত্তরা ইপিজেডের একটি কারখানায় গত সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দধিভূষণ রায় (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দধিভূষণ উত্তরা ইপিজেডের কোয়েস্ট এক্সেসরি বিডি লিমিটেড নামের পলিথিন কারখানার শ্রমিক ও সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পূর্ব শালহাটি গ্রামের ব্রজেন্দ্র নাথ রায়ের ছেলে। সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে পলিথিন তৈরির মেশিন হঠাৎ বিদ্যুতায়িত হয়। এ মেশিনের সঙ্গে লেগে যান দধিভূষণ। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দধিভূষণকে মৃত ঘোষণা করেন।