বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাষানটেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ হোসেন (২০) নামের একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
শাহাদাৎ বরিশাল জেলার হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের মোবারক মাঝির ছেলে। তাঁর চাচাতো ভাই আকতার হোসেন জানান, দক্ষিণ ভাষানটেকে একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন শাহাদাৎ। নিচ থেকে ওপরে রড তোলার সময় পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। শাহাদতের লাশ মর্গে নেওয়া হয়েছে।