বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রের নাম টনি (১৩)। সে সহড়াতলা গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে। টনি করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
টনির পরিবার জানায়, বাড়িতে পানি তোলার মোটরের বিদ্যুৎ–সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার টনির মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।