বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা কেবি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ফরিদ উদ্দিন (১৪) গতকাল মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা গেছে। চান্দলা বাজার এলাকায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে।