প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলায় গতকাল শনিবার সকাল আটটার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসেনি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জেলায় মুঠোফোনের নেটওয়ার্ক স্বাভাবিক কাজ করছে না। সকাল আটটার দিকে ঝোড়ো বাতাসে খুলনা-সাতক্ষীরার ১৩২ কেভি িগ্রড লাইনের বিদ্যুতের তাঁর খুলনার খর্ণিয়ায় ছিঁড়ে পড়ে। তার পর থেকে সাতক্ষীরার সাতটি উপজেলার ওজোপাডিকো ও পল্লী বিদ্যুতের এক লাখ ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না। সাতক্ষীরার ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী কওছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ লাইন মেরামতের চেষ্টা চলছে। কখন বিদ্যুৎ সরবরাহ চালু হবে, তা বলা যাচ্ছে না। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা