প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোরে কয়েক পশলা বৃষ্টির পর থেকে ভাপসা গরম। এর মধ্যে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আইপিএস সচল না থাকায় প্রচণ্ড গরমে হাঁপিয়ে ওঠে মানুষ। মোটরে পানি তুলতে না পারায় ঘর-গৃহস্থালির দৈনন্দিন ধোয়ামোছা, নাশতা, রান্নাবান্নায় ব্যাঘাত ঘটে। গতকাল শনিবার ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরের জামালখান, লাভলেইন, নন্দনকানন, আশকার দীঘির পাড়, চকবাজার, পাঁচলাইশ, লালখান বাজার, হালিশহর, পাহাড়তলীসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ছিল না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাতীয় গ্রিডের আওতায় জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বিষয়টি আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এবং মাইকিংয়ের মাধ্যমে আগেই জানিয়েছিলাম।