বিদ্যুৎহীন চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাভুক্ত গৌরীপুর সরকারি কলেজ, সড়ক ও জনপথ কার্যালয়, গৌরীপুর বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় গত শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ নেই। পল্লী বিদ্যুতের কার্যালয় সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গ্রাহকেরা ভোগান্তি পোহাচ্ছেন। স্বল্প পেন্নাই গ্রামের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী শিউলি আক্তার বলেন, বিষয়টি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে মুঠোফোনে কয়েকবার জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সদর দপ্তর গৌরীপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. শরীফ লেহাজ আলী বলেন, বিষয়টির সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।