বিদ্যুৎহীন রাজশাহী জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিড বিপর্যয়ের কারণে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজশাহী জেলা। এতে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ বিপাকে পড়েছে। রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন গতকাল রাত ১২টার দিকে প্রথম আলোকে জানান, জেলার পবা উপজেলার কাটাখালী জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে রাজশাহীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মেরামত চলছে, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।