প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের দক্ষিণ কুট্টাপাড়া গ্রাম ১০ দিন ধরে বিদ্যুৎহীন। ১৮ এপ্রিল রাত ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। এরপর গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ আসেনি। গ্রামবাসী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) স্থানীয় কার্যালয় সূত্র জানায়, ১৮ এপ্রিল রাতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে দক্ষিণ কুট্টাপাড়া গ্রামের কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। এ কারণে ওই গ্রামের বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখা হয়। বিউবোর সরাইল উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় বলেন, নতুন খুঁটি বসানোর কাজ চলছে। বৃহস্পতিবারের মধ্যে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হবে।