প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে গত শনিবার রাতে ঝড় ও বজ্রপাতের সময় ওই এলাকার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে গ্রাহকদের তীব্র ভোগান্তি পোহাতে হয়ে। স্বল্পপেন্নাই গ্রামের ব্যবসায়ী আবু ইউসুফ (৪৪) বলেন, শনিবার রাত নয়টা থেকে রোববার সকাল নয়টা পর্যন্ত একটানা ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের মধ্যে রাত কাটাতে হয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সদর দপ্তর গৌরীপুর কার্যালয়ের প্রকৌশলী মনির হোসেন বলেন, প্রচণ্ড ঝড়ের সময় বজ্রপাতে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে যায়। তা ছাড়া তাঁর ছিঁড়ে ও খুঁটি ভেঙে দুর্ঘটনার আশঙ্কা থাকায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখা হয়।