প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় সাড়ে ২৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকায় লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে৷ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা আঞ্চলিক কার্যালয় থেকে জানা যায়, সোমবার দুপুর দেড়টায় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শুধু উপজেলা সদর এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও বড় অংশই বিচ্ছিন্ন থাকে৷ তবে বিকেল চারটার দিকে এলাকায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক হয়৷ ৩৩ কেভি লাইনে ত্রুটি দেখা দেওয়ায় এমনটি হয়েছে৷
বাগমারা (রাজশাহী) প্রতিিনধি