রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরায় সারুলিয়া বাজারে আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। এঁরা হলেন ক্রেন চালক মাসুদ (৪০) ও শ্রমিক সবুজ (৩০)।
এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁদের একজন বাদশা মিয়া। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প সূত্র জানায়, মাল স্থানান্তরের সময় ক্রেনটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এতে ক্রেনে থাকা চালক ও শ্রমিকেরা বিদ্যুৎস্পৃষ্ট হন। সেলিম নামের এক ব্যক্তি তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক চারজনের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।