বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং এর চেয়ারম্যাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. সাইফুল আলম।