বিদ্যুৎ-ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে বরগুনায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে গতকাল বুধবার বরগুনায় মানববন্ধন হয়েছে৷ সম্মিলিত নাগরিক কমিটি শহরের সদর রোডে এই মানববন্ধন করে৷ পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় শহরের সদর রোডের পৌর ভবনের সামনে থেকে প্রেসক্লাব হয়ে পাকা সেতু পর্যন্ত এই মানববন্ধন হয়৷
এতে সংহতি প্রকাশ করেন জেলা মহিলা পরিষদের সহসভাপতি বেবী দাস, শ্রমিক ফেডারেশনের সভাপতি সুখরঞ্জন শীল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার, প্রেসক্লাব সভাপতি আবদুল আলীম, পৌর মেয়র শাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মোল্লা, বিএনপি নেতা আবদুল খালেক প্রমুখ৷
নাগরিক কমিটির আহ্বায়ক হাসান ঝন্টু জানান, বরগুনার বিদ্যুৎ সরবরাহ-ব্যবস্থা এতটাই নাজুক যে সামান্য বাতাস ও বৃষ্টি হলে দুই-তিন দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হয়৷ মাঝারি আকারের ঝড়ে লাইন সচল হতে এক সপ্তাহ সময় লাগে৷ বরগুনার নাজুক বিদ্যুৎ-ব্যবস্থার কারণে সামগ্রিক উন্নয়নের থেকে জেলাটি পিছিয়ে আছে৷ এ জন্য এখানে পূর্ণাঙ্গ একটি িগ্রড সাবস্টেশন নির্মাণ অথবা ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কুইক রেন্টাল বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা জরুরি৷