প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শনিবার পৃথক দুটি এলাকায় সোয়া ছয় কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ-সংযোগ লাইনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এর উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির অর্থায়নে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ঝিকড়া ও কালীনগর গ্রামে পাঁচ কিলোমিটার এবং বায়েক ইউনিয়নের কাশিরামপুর গ্রামে এক কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। আনু মিয়ার সভাপতিত্বে লাইন দুটির উদ্বোধন উপলক্ষে কাশিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন আনিছুল হক ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া, মুকবুল হোসেন, কাজী আজহারুল ইসলাম, এম জি হাক্কানী, বিল্লাল হোসেন ভূঁইয়া প্রমুখ।