বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৬৭ লাখ টাকা ব্যয়ে ৭ দশমিক ৬৩ কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বরুমচড়ায় এসব সংযোগ দেওয়া হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতা শামসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আজহার আলী প্রমুখ।