বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের দুটি গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। তাতুয়া ও মাহাতা গ্রামের ১৬২টি বাড়িতে নতুন বিদ্যুৎ-সংযোগ প্রদান উপলক্ষে গত শনিবার রাতে মাহাতা গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম ইব্রাহীম খলিল, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আখতার জামাল চৌধুরী প্রমুখ।