বিদ্যুৎ-সংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়িপাড়া গ্রামের ১৫৬টি ঘরে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিক মিয়া, ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক (ডিজিএম) বলাই মিত্র, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, ইউপি সদস্য বশির আহমদ, সামশুল ইসলাম প্রমুখ। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|