বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ও ফাজিলপুর ইউনিয়নের তিন গ্রামের ২০০ বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবারুর রহিম প্রধান অতিথি হিসেবে সুইচ চেপে এ সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার নশিপুর হাট প্রাঙ্গণে এক জনসভা হয়। সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ ঘোষ, আবদুল লতিফ, রায়হান শরীফ, কাশেম আলী, আনোয়ার হোসেন।