বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কক্সবাজার শহরে গতকাল বৃহস্পতিবার ২৮টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সংযোগ বিচ্ছিন্ন করা ২৮ জন গ্রাহকের ২৫ লাখের বেশি টাকার বিল বকেয়া রয়েছে। এর মধ্যে অফিসার্স ক্লাবেরই বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ১৩ লাখ ৫৬ হাজার টাকা। বিলখেলাপিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।