বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মামুদপুর মহল্লায় ১০০ গ্রাহককে তাৎক্ষণিক বিদ্যুৎ-সংযোগ দিয়েছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২। গতকাল রোববার মাহমুদপুর ঈদগাহ মাঠে তাৎক্ষণিক বিদ্যুৎ-সংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর মেয়র লিয়াকত আলী, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক প্রমুখ। সমিতির সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, দালাল প্রতিরোধ ও হয়রানি বন্ধে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।