বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাতটি ইউনিয়নের ২৩টি গ্রামের ৩ হাজার গ্রাহককে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে গতকাল সোমবার দুপুরে এই বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ তানভির ইমাম।
উপজেলার সলপ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সলপ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শওকাত ওসমান সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক হাসান ইমাম মজুমদার, উল্লাপাড়ার পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা, সমিতি বোর্ডের সভাপতি গোলাম মোস্তফা, উপমহাব্যবস্থাপক জুলফিকর আলী প্রমুখ।