বিদ্যুৎ-সংযোগের দাবিতে কৃষকের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়ায় আসন্ন ইরি-বোরো মৌসুমে সেচসংকট নিরসনে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার দাবিতে কৃষকেরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বামিহাল বাজারে স্থানীয় কৃষকেরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক দুলাল হোসেন, ইউপি সদস্য আবদুল জলিল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইরি-বোরো খেতে সেচের জন্য বিদ্যুৎ–সংযোগের দাবি করে আসছেন স্থানীয় প্রায় সাড়ে তিন হাজার কৃষক। কিন্তু পল্লী বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না। তাই বাধ্য হয়ে কৃষকেরা অবৈধভাবে বাড়ির বিদ্যুৎ–সংযোগ থেকে সংযোগ নিয়ে সেচসংকট মিটিয়ে আসছেন। আর এই কারণে পল্লী বিদ্যুৎ প্রতি মাসে দেড় হাজার টাকা জরিমানা হিসেবে আদায় করছে। এই অবস্থায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।