প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শাখাওয়াত হোসেন ওরফে টিপুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শাখাওয়াত হোসেন হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ৯ এপ্রিল কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুয়ায়ী গত রোববার উপজেলা আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। শাখাওয়াত হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ৬ এপ্রিল আমি নিজেই দল থেকে অব্যাহতি নিয়েছি। আমাকে বহিষ্কারের কোনো সুযোগ নেই।’