বিদ্রোহীর বিরুদ্ধে আবারও মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকন মোহাম্মদ সহিদের বিরুদ্ধে আবারও মামলা করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী গোলাম নাছির শনিবার রাতে পাথরঘাটা থানায় ওই মামলা করেন। তবে আকন মোহাম্মদ সহিদ অভিযোগ করেন, ‘শনিবার বিকেলে শহরে গোলাম নাছিরের বহিরাগত সন্ত্রাসী তপু মৃধাকে ধারালো অস্ত্রসহ কোস্টগার্ড সদস্যরা আটক করে পুলিশে হস্তান্তর করেন। পরে এ ঘটনায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। বরং তপুকে ছেড়ে দিয়ে আমাকেসহ ২৩ জনের নামে মামলা করেন গোলাম নাছির।’