বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক এবারের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ায় গতকাল সোমবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। গত রোববার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় স্থানীয় সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান উপজেলার ১০ ইউপিতে দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করেন। চণ্ডীপুরে দলের প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।