বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলথেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত গত সোমবারের এক পত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
চতুর্থ দফায় আগামী ৭ মে হারাটী ইউনিয়নে নির্বাচন হবে।
এ ব্যাপারে জানতে মো. রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হয়। এ সময় রিং হলেও তিনি ফোন ধরেননি।