বিদ্রোহের পর প্রথমবারের মতো মাঠে বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের পর পুনর্গঠিত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে প্রথমবারের মতো মাঠে নেমেছে। বিজিবি সূত্র জানিয়েছে, গত রোববার বিকেল থেকে বিজিবির সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালন শুরু করেছেন। রাত থেকে তাঁরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছেন। এসব কাজে বিজিবির প্রায় দেড় হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। বিজিবির সিনিয়র তথ্য কর্মকর্তা মহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বাহিনীর কার্যক্রম বন্ধ ছিল। গতকাল থেকে তা আবার শুরু হলো।