বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ডের কোনো সদস্য বাহিনীর অভ্যন্তরে বিদ্রোহের সূচনা করলে, বিদ্রোহে প্ররোচনা দিলে বা অংশ নিলে এবং বিদ্রোহে অবস্থান করে তা দমনের ব্যবস্থা না নিলে সেই ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত বা অন্য কোনো আইনের অধীনে লঘুদণ্ডে দণ্ডিত হবেন। এই বিধান রেখে বাংলাদেশ কোস্টগার্ড বিল ২০১৬ গতকাল সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, যুদ্ধাবস্থা বা অন্য কোনো বিশেষ প্রয়োজনে কোস্টগার্ডকে সহায়তা করার জন্য সরকার কাউকে তলব করে নিয়োজিত করলে নিয়োজিত অবস্থায় ওই ব্যক্তি কোস্টগার্ডের কর্মকর্তা বা সদস্য হিসেবে গণ্য হবেন। নিয়োজিত অবস্থায় কোনো ব্যক্তি চাকরির শৃঙ্খলা ভঙ্গ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তি ঊর্ধ্বতন কর্মকর্তার দাপ্তরিক কাজে বাধা দিলে, কর্মকর্তাকে হুমকি দিলে বা তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।