বিধবাকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের এক বিধবাকে ধর্ষণে ব্যর্থ হয়ে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় গত সোমবার নবীনগর থানায় আটজনকে আসামি করে মামলা হয়েছে। একদল দুর্বৃত্ত গত রোববার রাতে ওই বিধবার (৩৫) ঘরে সিঁধ কেটে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই বিধবা চিৎকার দিলে দুর্বৃত্তরা তাঁর গলায় ও গালে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।