বিধবাকে ধর্ষণের ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার কোরেশমুন্সি বাজার এলাকায় এক বিধবাকে ধর্ষণের ঘটনায় পুলিশ মো. সোলায়মান (৩৬) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি সাইফুদ্দিন ওরফে লিটুকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার মো. সোলায়মানকে গ্রেপ্তার করা হয়। এর আগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের ছোট ভাই সাইফুদ্দিন ও তাঁর সহযোগীরা এক বিধবাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।