বিধবার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের একটি পানের বরজ থেকে পুলিশ গতকাল সোমবার দুপুরে শাহিদা বেগম (৪৫) নামের এক বিধবার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। শাহিদা বড় গাংনী গ্রামের সরদারপাড়ার মৃত নবীছদ্দিনের স্ত্রী। তিনি সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে সংরক্ষিত সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার কে বা কারা মুঠোফোনে শাহিদাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। গতকাল সকালে বড় গাংনী গ্রামের মতিয়ার রহমানের পানের বরজে শাহিদার লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।