বিধি ভঙ্গ, সরানো হলো পোস্টার-ব্যানার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে টানানো ব্যানার, ফেস্টুন ও কাপড়ের তৈরি প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। গতকাল শনিবার সীতাকুণ্ড পৌর সদর বাজারের কলেজ রোড, মহন্তের হাট ও আলিয়া মাদ্রাসা এলাকা থেকে প্রচারণার এসব সামগ্রী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বলেন, সর্বশেষ প্রণীত আচরণবিধিতে উল্লেখ করা আকারের চেয়ে পোস্টার বড় হতে পারবে না। বর্ণিল প্রতীক টানানোও আচরণবিধির লঙ্ঘন। তাই প্রচারণার সামগ্রী নামিয়ে ফেলা হয়েছে। বিধি লঙ্ঘন করে এমন কাজ আর না করার জন্য সতর্ক করা হয়েছে।