বিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে এক মেয়র ও এক কাউন্সিলর প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কমলগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, ভানুগাছ বাজারে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আহমদের প্রতীক নৌকায় আলোকসজ্জা করায় বুধবার রাতে নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে কমলগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আনসার শুকরানার প্রতীক পাঞ্জাবির পক্ষে মিছিল করায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।