বিন লাদেনের মৃত্যু মানবজাতির জন্য ভালো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিন লাদেনের মৃত্যু মানবজাতি, গণতন্ত্র ও বিশ্বের গণতন্ত্রকামী মানুষের জন্য ভালো খবর বলে মনে করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মার্কিন বাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করার পর লন্ডনে আওয়ামী লীগের এক জনসভায় এ মন্তব্য করেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সই (আইএসআই) বিন লাদেনকে সৃষ্টি করেছে। আইএসআই সদর দপ্তর থেকে কাছাকাছি দূরত্বে বিন লাদেনের অবস্থান প্রমাণ করে তাঁর পাকিস্তানে অবস্থানের ব্যাপারে আইএসআইয়ের সমর্থন ছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীরা আইএসআইয়ের সৃষ্টি বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য দেন দলের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুকসহ দলের জ্যেষ্ঠ নেতারা।