বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর অঞ্চলে গতকাল সোমবার বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের স্মরণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেই সঙ্গে জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সকাল ১০টার দিকে কেন্দ্রীয় রংপুর জিলা স্কুল থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে শোক র্যা লি বের করা হয়। এটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হলে শেষ হয়। এদিকে সকাল ১০টায় শিশু একাডেমীতে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় চারজনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বদরগঞ্জ (রংপুর): সকাল ১০টায় পৌর শহরে শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় উপজেলা সাব-রেজিস্ট্রার অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
পঞ্চগড়: সকালে সার্কিট হাউস চত্বরে জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে। সেখান থেকে শুরু হয় শোক র্যা লি। র্যা লিটি সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা শেষে বিলুপ্ত ছিটমহলের ২০ জন নারীকে সেলাই মেশিন এবং ৩৬ তরুণ ও তরুণীকে ১৭ লাখ ৩৬ হাজার টাকা ঋণ দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।
নীলফামারী: শহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, মিলাদ মাহফিল, শোক র্যা লি, শোকসভা, রক্তদান কর্মসূচি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায়ও পৃথক কর্মসূচি পালন করা হয়।
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) উদ্যোগে শোক র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবলীগ, ছাত্রলীগ, রেলওয়ে শ্রমিক শোভাযাত্রাসহ পৃথক কর্মসূচি পালন করেছে। পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সরকারের উদ্যোগে ১ হাজার ২০০ দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া উপজেলা প্রশাসন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্কুল ও কলেজগুলোতে বঙ্গবন্ধুর জীবনাদর্শের ওপর আলোচনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও: জেলা শহরে দুস্থ ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা, মিলাদ মাহফিল, কোরআনখানি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে শোক র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সরকারি ও বেসরকারি সংস্থা নানা কর্মসূচি পালন করে।
পীরগঞ্জ (ঠারকুরগাঁও): উপজেলা চত্বর থেকে শোক র্যা লি বের করা হয়। এ ছাড়া পীরগঞ্জ পাইলট স্কুলের হলরুমে বেলা ১১টায় আলোচনা সভা হয়। আলোচনা শেষে এক মিনিট নীরবতা পালন এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। গত রোববার অনুষ্ঠিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
গাইবান্ধা: সকালে শোক র্যা লি বের করা হয়। দুপুরে গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভা করে জেলা আওয়ামী লীগ। বিকেলে নিজস্ব মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভা করে। আমার বাংলা বিদ্যাপীঠ চিত্রাংকন প্রতিযোগিতা ও গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাব স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। জেলা বার অ্যাসোসিয়েশন, গাইবান্ধা পৌরসভাসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে।
কুড়িগ্রাম: জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে দুস্থ-প্রতিবন্ধীদের মধ্যে অর্থ ও খাবার বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শোক র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড় টাউন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জজ আদালত চত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
দিনাজপুর: বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যা লি, আলোচনা সভা, কোরআনখানি, দোয়া, মিলাদ মাহফিলসহ নানা আয়োজন করা হয়। এ ছাড়া জেলার ফুলবাড়ী, কাহারোল, বীরগঞ্জ, বিরল, বোচাগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও নানা কর্মসূচি পালন করা হয়।
সৈয়দপুর (নীলফামারী): দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলাখনিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুই হাজার গরিব মানুষের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।