বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল যশোরের চাঁচড়া বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণে আসা লোকজন ঘাতকদের বিচারের দাবিতে শপথ নেন ।  প্রথম আলো
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল যশোরের চাঁচড়া বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণে আসা লোকজন ঘাতকদের বিচারের দাবিতে শপথ নেন । প্রথম আলো

বিনম্র শ্রদ্ধা, স্মরণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার মানিকগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধারা এসব কর্মসূচির আয়োজন করেন।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার চর গড়পাড়া ও বারাহিরচর এবং ঘিওর উপজেলার তেরশ্রী ও তলা এলাকায় শহীদদের কবর জিয়ারত এবং স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, মমিন উদ্দিন খান, মঞ্জুর আহমেদ, এম এ সাত্তার, বেলাল আহমেদ, কাজী আবুল হোসেন ও আবুল হোসেন এসব কর্মসূচিতে অংশ নেন।
দিবসটি উপলক্ষে বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠের মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার। আফরোজ রমজান বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আরশেদ আলীর সঞ্চালনায় সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ইন্তাজ উদ্দিন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক সাঈদ মোহাম্মদ প্রমুখ বক্তৃতা করেন।