বিনা অস্ত্রোপচারে চার সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৭ বছর বয়সে স্বামীর সংসারে বউ হয়ে এসেছিলেন জেবা বেগম (১৯)৷ স্বামী রায়হান আলী মণ্ডল (২৪) কাজ করেন বগুড়া শহরের একটি মোটর গ্যারেজে। জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে অসচেতনতার কারণে বিয়ের দেড় মাসের মাথায় জেবা বেগম প্রথম অন্তঃসত্ত্বা হয়েছিলেন। কিন্তু অল্প বয়সে সন্তান নেওয়ায় সায় দেননি শ্বশুর-শাশুড়ি৷ বাধ্য হয়ে চিকিৎসকের কাছে গিয়ে প্রথম সন্তান নষ্ট করেন৷
বিয়ের দেড় বছর পর জেবা-রায়হান দম্পতি আবার সন্তান নেওয়ার মনস্থির করেন৷ কিন্তু এবার বেঁকে বসে ভাগ্য। ‘মা’ ডাক শুনতে ব্যাকুল জেবা। দরিদ্র গ্যারেজমিস্ত্রি রায়হানও সন্তানের বাবা হতে চান। কিন্তু অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখানোর মতো সাধ্য তাঁর নেই। স্ত্রী জেবাকে নিয়ে তিনি ছোটেন কম খরচের মাতৃমঙ্গল ও সরকারি হাসপাতালে। সন্তান ধারণের জন্য চিকিৎসকেরা নানা ধরনের ওষুধ খাওয়ার পরামর্শ দেন৷ কয়েক মাস ধরে চিকিৎসকের কাছে চলে দৌড়ঝাঁপ। কিছুদিন আগে আলট্রাসনোগ্রািফতে ধরা পড়ে সন্তানসম্ভবা হওয়ার সুখবরটি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসে৷ ১২ দিন আগে জেবাকে ভর্তি করানো হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে৷ এরপর জেবা-রায়হান দম্পতির কাছে গতকাল মঙ্গলবারের মাহেন্দ্রক্ষণটি ঘনিয়ে আসে। সকাল ১০টার দিকে প্রসববেদনা ওঠে জেবার৷ এরপর অস্ত্রোপচার ছাড়াই বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চার-চারটি সুস্থ নবজাতকের জন্ম দেন তিনি। এখন পুরোপুির সুস্থ আছেন জেবা। জেবা-রায়হান দম্পতির বাড়ি বগুড়া শহরতিলর গন্ডগ্রাম দক্ষিণপাড়ায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা বলেন, ‘বিনা অস্ত্রোপচারে একজন প্রসূতির পক্ষে চারটি সুস্থ নবজাতকের জন্ম দেওয়া হাসপাতাল প্রতিষ্ঠার ইতিহাসে একটি বিরল ঘটনা৷’