বিনা খরচে বিচারের জন্য আবেদন করতে পারবেন দুস্থরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে গ্রামের দুস্থ বিচারপ্রার্থীরা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যকেন্দ্রে বিনা খরচে বিচার পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। গত রোববার জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নাটোরের জেলা জজ এ প্রতিশ্রুতি দিয়েছেন।নাটোরের জেলা জজের কার্যালয় সূত্র জানায়, দিবসটি উপলক্ষে রোববার সকালে আদালত চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এতে জেলা ও দায়রা জজ জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক জাফর উল্লাহ, পুলিশ সুপার নাহিদ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন প্রমুখ অংশ নেন। শহরের প্রেসক্লাব চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার। পরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় জাহিদুল ইসলাম বলেন, এখন থেকে গ্রামের দুস্থ বিচারপ্রার্থীরা স্থানীয় ইউপি তথ্যকেন্দ্রে বিনা খরচে বিচার পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাঁরা এ সম্পর্কে যাবতীয় খোঁজখবরও নিতে পারবেন।