বিনা টিকিটে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিনা টিকিটে ট্রেন ভ্রমণ নয়’ স্লোগান সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীর কয়েকটি সাংস্কৃতিক সংগঠন প্রচারাভিযান চালিয়েছে। গতকাল রোববার সকালে বোয়ালমারী রেলস্টেশনে বোয়ালমারী শিল্পীগোষ্ঠী, অগ্নিবীণা শিল্পী সংসদ, সমকাল সুহৃদ সমাবেশ, মিমি শিল্পীগোষ্ঠী ও সাম্য সাহিত্য সংসদ এ প্রচারাভিযান চালায়। এ সময় বক্তব্য দেন জীবন কৃঞ্চ পাল, প্রশান্ত সাহা, ফিরোজ বাঙ্গাল, কাজী আমিনুল ইসলাম, সাজ্জাদুর রহমান, মানোয়ার চৌধুরী প্রমুখ।