বিনা টিকিটে ভ্রমণ ৩৪ যাত্রীর অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের অপরাধে জামালপুর রেলস্টেশনে গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে ৩৪ জন যাত্রীকে জরিমানা করেছে রেল বাণিজ্যিক বিভাগ।

জামালপুর রেলস্টেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জামালপুর লাইনে চলাচলকারী বিভিন্ন আন্তনগর ট্রেনের ভেতরে দায়িত্ব পালনকারী কর্মচারীরা খাবারের বগি, নামাজ ঘর ও বিভিন্ন স্থানে বিনা টিকিটে প্রতিদিন রাজধানী ঢাকায় যাত্রী আনা-নেওয়া করছেন। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল ঢাকা রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা প্রণবেশ সরকারের নেতৃত্বে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ভ্রমণকার যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।