বিনা টিকিটে ভ্রমণের দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রেলস্টেশনে চারটি ট্রেনের বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ভোর ছয়টা থেকে এ অভিযান শুরু হয়।
স্টেশন সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের নেতৃত্বে ভোর ছয়টা থেকে রাজশাহী স্টেশনে অভিযান শুরু হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বিনা টিকিটে রেলভ্রমণ নিরুৎসাহিত করার জন্য এই অভিযান চালানো হচ্ছে।