বিনা টিকিটে রেলভ্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা টিকিটে রেলভ্রমণের অপরাধে দিনাজপুরের হিলি স্টেশনে ভ্রাম্যমাণ আদালত ৩০ জন যাত্রীকে জরিমানা করেছেন। হিলির স্টেশনমাস্টার এমদাদুল হক জানান, গতকাল রোববার বেলা ১১টার দিকে স্টেশনে রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আজহারুল ইসলাম জানান, বিনা টিকিটে রেলভ্রমণের অপরাধে ৩০ জন যাত্রীর কাছ থেকে সাত হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। হিলি স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।