বিনা টিকিটে রেলভ্রমণ আখাউড়ায় ৪৫ জনের কারাদণ্ড, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে তল্লাশি চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৪৫ যাত্রীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বেলা প্রায় তিনটা পর্যন্ত আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম।আখাউড়া রেলওয়ে থানার পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী নামের দুটি ট্রেনে তল্লাশি চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৪৫ যাত্রীকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৪১ জনকে ৫০ থেকে এক হাজার টাকা জরিমানা করা হয়। চারজনকে দেওয়া হয় কারাদণ্ড। নরসিংদীর মো. শাহজাহান মিয়াকে (৩৫) এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ভোলার মোহাম্মদ আলী (২০), কিশোগঞ্জের নিকলীর নূরুজ্জামান (৩২) ও আখাউড়ার ইলিয়াছ মিয়াকে (২৬) সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।