বিনা প্রতিদ্বন্দ্বিতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ছয় ইউপিতে নির্বাচন হচ্ছে। ২২ মার্চ অনুষ্ঠেয় এ নির্বাচনে তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলতাফ হোসেন, মরিচবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মো. আলী আসগর মোল্লা ও বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কাজী খলিলুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. খালিদ বিন রউফ বলেন, এ তিন প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।